১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সম্পূর্ণ নিউজ

আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত: নাহিদ

unmochon_image_45

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে। আওয়ামী লীগ প্রশ্নে সব দলগুলো একমত হতে পারে নাই।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের মধ্য থেকে শুধু একটি দলের পতন নয়, রাষ্ট্র ও জীবন ব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা লক্ষ্য ছিল। যেভাবে পুনর্গঠন হওয়ার কথা সেরকম হয়নি। তবু বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনের দিকে যাচ্ছি। আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবে এনসিপি।

‌‘বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। তাতে ভালো কিছু হয়নি। ভবিষ্যতের জন্য নির্বাচনের পর ঐক্যমত কমিশনের প্রতিশ্রুতি বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো করবে বলে আশা করি’, যোগ করেন  নাহিদ ইসলাম।

আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত: নাহিদ

অন্যান্য খবর