১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সম্পূর্ণ নিউজ

ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

unmochon_image_17

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছেন। এছাড়া বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

বুধবার সকালে নেপাল ফুটবল ফেডারেশন তাদের কর্মকর্তাদের ফিফা কমিটিতে অন্তর্ভুক্তির খবর প্রকাশ করে। এর কিছুক্ষণ পরেই বাফুফে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বাংলাদেশের দুই কর্মকর্তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে।

ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের ফুটবলের শীর্ষ কর্তা। এর মাধ্যমে প্রথমবারের মতো ফিফার কোনো কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন বাফুফে সভাপতি তাবিথ।

বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের ওপর কাজ করা এই গুরুত্বপূর্ণ কমিটিতে তবিথ আউয়াল ছাড়াও কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ

কমিটিতে তাবিথ আউয়ালের পাশাপাশি বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন।

ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

অন্যান্য খবর