১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সম্পূর্ণ নিউজ

ফ্রিটজকে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচ

unmochon_image_13

ইউএস ওপেন টেনিসে মার্কিন তারকা টেলর ফ্রিটজকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনাল উঠেছে নোভাক জোকোভিচ।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে ফ্রিটজকে কোনো সুযোগই দেননি জোকো। জিতে নেন ৬-১ ব্যবধানে।
দ্বিতীয় সেটে এসে কিছুটা প্রতিরোধ গড়ে আমেরিকান বাছাই ফ্রিটজ। তবে এতে ম্যাচের সময়টা দীর্ঘ হওয়া ছাড়া ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ৬-৪ গেমে সেটটি জিতে নেন জোকোভিচ।

তৃতীয় সেটেও একই ধারায় খেলে ওই ৬-৪ ব্যবধানের জয় পায় টেনিসের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা।
ক্যারিয়ারে ২৪তম গ্র্যান্ড স্লাম জিততে আর মাত্র দুই ম্যাচের অপেক্ষা ৩৬ বছর বয়সী এই সার্বিয়ান তারকার।

ফ্রিটজকে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচ

অন্যান্য খবর