প্রশান্ত মহাসাগরের আগ্নেয় বলয়ে অবস্থিত পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ানে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) আঘাত হানা কম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ১।
দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় সৃষ্ট এই কম্পনে রাজধানী তাইপেইসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের পরপরই বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানায়, তাদের বিভিন্ন কারখানায় কম্পন অনুভূত হলেও পরিস্থিতি এমন ছিল না যে কর্মীদের সরিয়ে নিতে হবে।







