১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সম্পূর্ণ নিউজ

৫৮ বছর বয়সেও অ্যাকশনে অপ্রতিরোধ্য মাধুরী দীক্ষিত

unmochon_image_31

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে চার দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। কিন্তু বয়স যে কেবল একটি সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন মাধুরী দীক্ষিত। ৫৮ বছর বয়সে এসেও তিনি নিজেকে চ্যালেঞ্জ জানাতে পিছপা হননি। আসন্ন ওয়েব সিরিজ ‘মিসেস দেশপান্ডে’-তে কোনো ‘বডি ডাবল’ বা স্টান্ট ছাড়াই নিজের সব অ্যাকশন দৃশ্য নিজেই করেছেন এই অভিনেত্রী।

এই সিরিজে মাধুরীর চরিত্রটি ইসরাইলি মার্শাল আর্ট ‘ক্রাভ মাগা’-তে বিশেষভাবে প্রশিক্ষিত। একজন সাধারণ গৃহবধূর আড়ালে লুকিয়ে থাকা দুর্ধর্ষ এক রূপ পর্দায় ফুটিয়ে তুলতে মাধুরী কোনো আপস করতে চাননি।

হিন্দুস্তান টাইমসকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, দৃশ্যগুলো বাস্তবসম্মত হওয়া প্রয়োজন ছিল। একজন ছিপছিপে গড়নের সাধারণ গৃহবধূ কীভাবে এত কঠিন সব অ্যাকশন করতে পারেন, তা বিশ্বাসযোগ্য করে তুলতেই আমি নিজে স্টান্ট করার সিদ্ধান্ত নিই। এর মধ্যে একটা চমকও আছে।

সিরিজটিতে নিজের চেয়ে প্রায় দ্বিগুণ শক্তিশালী পুরুষের বিরুদ্ধেও অ্যাকশন করতে দেখা যাবে তাকে।

মূলধারার অভিনেত্রীদের নেতিবাচক বা ধূসর চরিত্রে দেখা গেলেও, কোনো ‘মেইনস্ট্রিম স্টার’ হিসেবে একজন নির্মম খুনির চরিত্রে অভিনয় করাটা বিরল। মাধুরী মনে করেন, লকডাউনের সময় বিশ্বজুড়ে বিভিন্ন সিনেমা ও সিরিজ দেখে দর্শকদের রুচি এবং মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। দর্শক এখন চরিত্রের গভীরতা ও স্তরগুলো বুঝতে শিখেছে।

নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে তিনি যোগ করেন, আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম ‘অবোধ’ দিয়ে। এমন কিছু ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছি যা শেষ পর্যন্ত আমায় এই অবস্থানে নিয়ে এসেছে। আমি বিশ্বাস করি, নিয়ম গড়া হয় ভাঙার জন্যই। নারীরা এখন যে ধরনের শক্তিশালী ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন, তা সত্যিই পথপ্রদর্শক।

পরিচালক নাগেশ কুঙ্কুনুরের এই সিরিজে মাধুরীকে এক সম্পূর্ণ নতুন অবতারে দেখার অপেক্ষায় দিন গুনছেন তার ভক্তরা

৫৮ বছর বয়সেও অ্যাকশনে অপ্রতিরোধ্য মাধুরী দীক্ষিত

অন্যান্য খবর